ওয়াশিংটন যে ভূখণ্ডকে রাশিয়া হিসেবে স্বীকৃতি দেয় সেখানে ইউক্রেন কোনো হামলা চালালে তাতে সমর্থন করবে না যুক্তরাষ্ট্র। শনিবার (২০ মে) এমনই তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত ধনী দেশগুলোর সংগঠন জি ৭ এর শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমানসহ আধুনিক সব যুদ্ধবিমান দিয়ে সহায়তা করার ঘোষণা দেয়। এমনকি যুক্তরাষ্ট্র এসব যুদ্ধবিমান চালানোর জন্য ইউক্রেনের বৈমানিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও জানায়।

এরই প্রেক্ষিতে হিরোশিমায় এক ব্রিফিংকালে কিয়েভ এফ-১৬ যুদ্ধবিমান রুশ অঞ্চলে হামলায় ব্যবহার করবে না—এমন নিশ্চয়তার বিষয়ে জিজ্ঞেস করা সুলিভান জানান, রাশিয়ায় (ওয়াশিংটন যে ভূখণ্ডকে রাশিয়া হিসেবে স্বীকৃতি দেয়) হামলা চালালে তাতে সমর্থন করবে না যুক্তরাষ্ট্র।

সুলিভান বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে সকল মৌলিক সক্ষমতা দিয়েছে তার মূল শর্ত হিসেবে রয়েছে  ওয়াশিংটন রুশ অঞ্চলে হামলা সমর্থন করে না।