প্যারামাউন্টের অধিগ্রহণ প্রস্তাব প্রত্যাখ্যান ও নেটফ্লিক্সের সঙ্গে করা চুক্তির পক্ষে শেয়ারহোল্ডারদের ভোট দেয়ার সুপারিশ করেছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির (ডব্লিউবিডি) পরিচালনা পর্ষদ। সেখানে বলা হয়েছে, প্যারামাউন্টের ১০ হাজার ৮৪০ কোটি ডলারের প্রস্তাবটি ডব্লিউবিডি ও এর শেয়ারহোল্ডারদের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করে না। এটি নেটফ্লিক্সের চুক্তির শর্তের তুলনায় উচ্চতর প্রস্তাবের মানদণ্ড পূরণ করে না। নেটফ্লিক্সের সঙ্গে চুক্তির মোট এন্টারপ্রাইজ ভ্যালু ৮ হাজার ২৭০ কোটি ডলার, এতে ওয়ার্নার ব্রসের হাতে টেলিভিশন নেটওয়ার্কসহ কিছু সম্পত্তির মালিকানা রয়ে যাবে। অন্যদিকে প্যারামাউন্ট সব সম্পত্তি অধিগ্রহণের পক্ষে। খবর আনাদোলু