এর প্রভাবে চলতি বছরের জুলাইয়ে দেশটির কোর মূল্যস্ফীতি বেড়ে ২ শতাংশে পৌঁছেছে, যা আগের মাস জুনে ছিল ১ দশমিক ৬ শতাংশ।

সিঙ্গাপুরের সরকারি পরিসংখ্যান সংস্থা সিংস্ট্যাট গত সোমবার মূল্যস্ফীতির এ তথ্য প্রকাশ করে। সংস্থাটি জানায়, জুলাইয়ের মূল্যস্ফীতি ২০২৪ সালের অক্টোবরের পর সর্বোচ্চ হলেও আন্তর্জাতিক বিশ্লেষণ সংস্থা ব্লুমবার্গের ২ দশমিক ২ শতাংশ পূর্বাভাসের চেয়ে কিছুটা কম।

সিংস্ট্যাটের তথ্যানুযায়ী, নিত্যপণ্যের প্রকৃত খরচের হিসাব পেতে কোর মূল্যস্ফীতি থেকে বাসাভাড়া ও ব্যক্তিগত পরিবহন খরচ বাদ দেয়া হয়েছে। অন্যদিকে আবাসন খরচ বাড়ায় জুলাইয়ে দেশটির সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ২ শতাংশে, যা জুনে ছিল ১ দশমিক ৯ শতাংশ। খবর দ্য স্ট্রেট টাইমস