ইমরানকে গ্রেফতার ও সেনাবাহিনীর স্থাপনায় হামলার পর সংকটের দিকে হাঁটছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এ ঘটনার পর দলটির শীর্ষস্থানীয় নেতারা উল্লেখযোগ্য হারে দলত্যাগ করা শুরু করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ৯০ জনের বেশি শীর্ষ নেতাকর্মী পদত্যাগ বা দলত্যাগ করেছেন। সময়ের ব্যবধানে এ তালিকা দীর্ঘ হচ্ছে। পিটিআইকে নিষিদ্ধ ও দলটিকে কোণঠাসা করতে সেনাবাহিনীর পরোক্ষ ইন্ধনে এসব দলত্যাগের ঘটনা ঘটছে বলে ধারণা করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। রয়টার্স
সংকটে ইমরানের তেহরিক-ই-ইনসাফ
ইমরানকে গ্রেফতার ও সেনাবাহিনীর স্থাপনায় হামলার পর সংকটের দিকে হাঁটছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।










