তাপপ্রবাহে বিপর্যস্ত
ইতালির জনজীবন। আজ বৃহস্পতিবার (২২ জুন) বছরের প্রথম দফা তাপপ্রবাহের
মুখোমুখি হয় দেশটি। প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন সুরক্ষিত রাখতে এরই মধ্যে ১৪
শহরে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্থানীয় সংবাদমাধ্যম
ওয়ান্টেড ইন রোমের প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি তাপপ্রবাহে তাপমাত্রা ছাড়িয়ে যেতে
পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস।
ইতালিতে এ ধরনের আবহাওয়া
পরিস্থিতিকে বলা হয় ‘বলিনো অ্যারানসিওন’। বলিনো অ্যারানসিওন বলতে বোঝায় এমন আবহাওয়া, যখন বয়স্ক, অসুস্থ বা খুব অল্পবয়সীদের জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে।
আজ অরেঞ্জ অ্যালার্ট চারি হওয়া এলাকাগুলো
হলো— অ্যাঙ্কোনা, বোলোগনা, বলজানো, ব্রেসিয়া, ক্যাম্পোবাসো, ফ্লোরেন্স, ফ্রোসিনোন, ল্যাটিনা, পেরুগিয়া, পেসকারা, রিতি, রোম, ট্রিয়েস্ট ও ভেরোনা।
এসব এলাকার বাসিন্দাদের
দুপুরে রোদে যেতে নিরুৎসাহিত করার পাশাপাশি বাইরের কাজ যথাসম্ভব এড়িয় চলার পরামর্শ
দেয়া হয়েছে। পাশাপাশি মানুষকে প্রচুর পানি ও শরবত পান করার পরামর্শ দিয়েছে স্থানীয়
স্বাস্থ্য মন্ত্রণালয়।
শিশু এবং পোষাপ্রাণীদের
প্রতি আলাদা নজর রাখারও পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।










