গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের ফিরিয়ে আনার চুক্তি অনুমোদনে সুপারিশ করেছে ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা। পরবর্তীতে পূর্ণ মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।

জিম্মিদের প্রথম দফায় মুক্তির মাধ্যমে চুক্তিটি রোববার থেকে কার্যকর হবে বলে প্রত্যাশা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।