জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আগামী জানুয়ারিতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার শুনানি শুরু হবে। ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া এ মামলা করে। সেই মামলায় ২০১৭ সালের মিয়ানমারের সামরিক জান্তার অভিযানে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়, যা জাতিসংঘের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে গাম্বিয়া। শুনানিতে উভয় পক্ষ তাদের যুক্তি উপস্থাপন করবে এবং সীমিত পরিসরে সাক্ষ্যগ্রহণও হবে। এ মামলার রায় আন্তর্জাতিক আইনে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলে মনে করা হচ্ছে। খবর আল জাজিরা
আইসিজেতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিচার শুরু জানুয়ারিতে
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আগামী জানুয়ারিতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার শুনানি শুরু হবে।










