৩০ দিনের জন্য ভিসা ছাড়া ভ্রমণের একটি
চুক্তিতে স্বাক্ষর করবে চীন ও সিঙ্গাপুর। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত
করেছেন সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী লরেন্স ওং। খবর রয়টার্স।
ওং উপ-প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশটির
অর্থমন্ত্রীরও দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি চীন সফরে রয়েছেন। মন্ত্রী আশা করছেন,
আগামী বছরের শুরুর দিকে এ ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর হবে।
সম্প্রতি থাইল্যান্ড ও মালয়েশিয়া চীনা
পর্যটকদের ভিসা ছাড় দিয়েছে।
লরেন্স ওং বলেছেন, দিন দিন আমাদের মধ্যে
কর্মী বিনিময় বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দুই দেশের ফ্লাইট কভিড-১৯ মহামারীর আগের অবস্থায়
দিকে যাচ্ছে।
তিনি আরো বলেন, আমরা মনে করি ৩০ দিনের
ভিসা-ফ্রি সুবিধা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করবে।
তিনি নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, চীন
ও সিঙ্গাপুর দুই দেশেই এ ব্যবস্থার দ্রুত বাস্তবায়ন ও কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছে।
চলতি বছর সিঙ্গাপুরের নাগরিকদের জন্য ১৫
দিনের ভিসা-ফ্রি এন্ট্রি সুযোগ ফের চালু করেছে চীন। কভিভের কারণে এ ভিসা তিন বছরের
বেশি সময় স্থগিত ছিল।
সম্প্রতি স্বল্পমেয়াদে ছয়টি দেশের মধ্যে
ভিসা-ফ্রি সুবিধা ঘোষণা করেছে চীন। এ ছয়টি দেশের মধ্যে এশিয়া থেকে একমাত্র দেশ ছিল
মালয়েশিয়া। বাকি দেশগুলো হলো ইউরোপের ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও স্পেন।










