প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করতে তুরস্কে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শুক্রবার (৭ জুন) তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

ইউক্রেনে রুশ হামলার ৫০০তম দিনের শুরুতে ইস্তাম্বুলে এ বৈঠক হতে যাচ্ছে।

ফ্রান্স টোয়েন্টিফোর জানায়, ন্যাটোয় যোগদান ও মিত্র দেশগুলোর কাছ থেকে আরো অস্ত্র পাওয়ার লক্ষ্যে চলমান সফরের সর্বশেষ পর্যায়ে এটি।

গত বছর তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেন শস্য রফতানি শুরু করে। সেই চুক্তি মেয়াদ বাড়ানোর বিষয়টিও এরদোগানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পেতে পারে।