ভারতের তামিলনাড়ুতে বন্যা ও ভারি বর্ষণে চলতি সপ্তাহে কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটির একজন মন্ত্রী জানান, উদ্ধারকারী দল এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানার কয়েকদিন পর ভারি বর্ষণে রাজ্যের বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। এ কারণে আশপাশের এলাকা, রাস্তা ও রেলপথ পানিতে ডুবে গেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, ‘এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।’ রয়টার্স