আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্ট
(আইএইচসি) থেকে চেয়ারম্যান ইমরান খান জামিন পাবেন বলে নিশ্চিত তার দল পাকিস্তান তেহরিক-ই
ইনসাফ (পিটিআই)। বিষয়টি উল্লেখ করে সমর্থকদের বলা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী তাদের
উদ্দেশ্যে বক্তৃতা দেবেন। খবর জিও টিভি।
পিটিআই-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে
আজ শুক্রবার (১২ মে) সকালে বলা হয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার শান্তিপূর্ণ
পাকিস্তানি আজ সকালে শ্রীনগর হাইওয়ে জি-১৩ ইসলামাবাদে তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান
খানের সঙ্গে সংহতি প্রকাশ করতে জড়ো হবেন।
সঙ্গে যোগ করা হয়, ইসলামাবাদ হাইকোর্টে
হাজির হওয়ার পর একই ভেন্যুতে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন ইমরান খান।
আল-কাদির ট্রাস্ট মামলায় জামিনের জন্য
গিয়ে গত ৯ মে আদালত চত্বরে গ্রেফতার হন সাবেক প্রধানমন্ত্রী। আজ দুপুরে ওই মামলার শুনানিতে
হাইকোর্টে তার হাজির হওয়ার কথা রয়েছে।
এর আগে গতকাল বড় আইনি বিজয় পেয়েছেন ইমরান
খান। সুপ্রিম কোর্ট জানায়, গত ৯ মে আইএইচসি প্রাঙ্গনে তার গ্রেফতার ‘অবৈধ’ ও কর্তৃপক্ষের
উচিত পিটিআই প্রধানকে ‘অবিলম্বে’ মুক্তি দেওয়া।
তাকে আজ আদালতে হাজির করারও নির্দেশ দেয়া হয়েছে।
আদালতের এই সিদ্ধান্তকে সমর্থন করে গতকাল
উল্লাসে ফেটে পড়ে ইমরান খানের সমর্থকরা। তবে সর্বশেষ খবরে জানা যায়, আজো পিটিআই নেতাদের
গ্রেফতার অব্যাহত রয়েছে।










