বিদেশী শিক্ষার্থীদের সংখ্যা কমানোর কথা ভাবছে কানাডা। তীব্র আবাসন সংকটের কারণে এমন পদক্ষেপ নিতে চায় উত্তর আমেরিকার দেশটি। মূলত আবাসন ক্রয়ক্ষমতার সংকটের জন্য কানাডার সরকার সম্প্রতি সমালোচনার সম্মুখীন হয়েছে। ফলে দেশটিতে বসবাসরত বিদেশী শিক্ষার্থীর সংখ্যা কমানোর কথা ভাবছে অটোয়া। অবশ্য সংখ্যা ঠিক কতটা কমানো হবে তা জানায়নি কানাডা সরকার। দেশটির সরকারি তথ্যমতে, ২০২২ সালে আট লাখের বেশি বিদেশী শিক্ষার্থী কানাডায় অবস্থান করছিলেন। ২০১২ সালে এ সংখ্যা ছিল ২ লাখ ৭৫ হাজার। রয়টার্স
বিদেশী শিক্ষার্থী কমানোর কথা ভাবছে কানাডা
বিদেশী শিক্ষার্থীদের সংখ্যা কমানোর কথা ভাবছে কানাডা। তীব্র আবাসন সংকটের কারণে এমন পদক্ষেপ নিতে চায় উত্তর আমেরিকার দেশটি।










