গাড়িটি সাধারণত প্রেসিডেন্টের বাসভবনের পাশের ওয়েস্ট এক্সিকিউটিভ অ্যাভিনিউতে পার্ক করে রাখা হতো। অনেকের মতে, এই গাড়িটি বিক্রির সিদ্ধান্ত সম্পর্ক খারাপ হওয়ার প্রথম স্পষ্ট প্রভাব। আবার অনেকের মতে এটিই শেষ নয়, সামনে আরো কিছু ঘটতে পারে বলেও মনে করছেন তারা।
ট্রাম্প বহু বছর ধরেই বৈদ্যুতিক গাড়ির সমালোচনা করে এসেছেন। তার অভিযোগ ছিল—এই গাড়িগুলোর দাম বেশি, আর বেশি দূরত্বও অতিক্রম করা যায় না। ২০২৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, এসব প্লাগ-ইন গাড়ি যেন 'নরকে পচে'।
তবে সেটি ছিল মাস্কের সঙ্গে তার অপ্রত্যাশিত সম্পর্ক গড়ে ওঠার আগের কথা। ওই সম্পর্কের ভিত মজবুত হওয়ার পর মাস্ক ট্রাম্পকে জেতাতে প্রায় ২৭৫ মিলিয়ন ডলার খরচ করেন। পরে তাকেই ফেডারেল কর্মীসংখ্যা কমানোর দায়িত্ব দেয়া হয়। মার্চ মাসে হোয়াইট হাউজে একটি অনুষ্ঠানে ট্রাম্প ও মাস্ক একসঙ্গে কয়েকটি টেসলা মডেল ঘুরে দেখেন। তখন মাস্ক ট্রাম্পকে বলেন, টেসলার সাইবারট্রাকটি 'বুলেটপ্রুফ'। কিন্তু ট্রাম্প লাল রঙের একটি মডেল এস গাড়ির দিকে আঙুল তুলে দেখান। তিনি বলেন, 'এইটা চাই।' এরপরই সেটি কেনেন তিনি।










