রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য জর্জ সান্তোসকে প্রতিনিধি পরিষদ থেকে বহিষ্কার করা হয়েছে। প্রতারণা, সরকারি তহবিল আত্মসাৎ, অর্থ পাচার ও কংগ্রেসে মিথ্যা বক্তব্য দেয়াসহ ১৩টি অভিযোগে গত মে মাসে তাকে অভিযুক্ত করেন আদালত। সম্প্রতি প্রতিনিধি পরিষদের নৈতিকতাবিষয়ক কমিটির এক প্রতিবেদনে উঠে আসে যে নির্বাচনী প্রচারের জন্য সংগৃহীত তহবিলের অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করেছিলেন সান্তোস। তাকে কংগ্রেস থেকে বহিষ্কারের জন্য ভোটাভুটির প্রস্তাব করা হয়। প্রস্তাবের পক্ষে ৩১১ ও বিপক্ষে ১১৪ জন ভোট দেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ষষ্ঠ ব্যক্তি হিসেবে কংগ্রেস থেকে বহিষ্কৃত হলেন সান্তোস। রয়টার্স