অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্রসৈকতে ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৩০ জন। গতকাল ঘটে যাওয়া এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে দেশটির পুলিশ ও সরকার। নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার মাল ল্যানিয়ন জানান, হামলায় জড়িত সন্দেহে একজন বন্দুকধারী নিহত হয়েছে। আরেকজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছেন। তৃতীয় কোনো হামলাকারী ছিল কিনা তা তদন্ত করা হচ্ছে। খবর রয়টার্স
অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে বন্দুক হামলায় নিহত অন্তত ১২
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্রসৈকতে ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে।










