তাইওয়ানে ৬ দমশিক ১ মাত্রার ভূমিকম্পে অনুভূত হয়েছে। আজ সোমবার সকালে রাজধানী তাইপের ভবনগুলো ভূমিকম্পে কেঁপে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর হিন্দুস্তান টাইমস। 

প্রতিবেদনে বলা হয়, দেশটির আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাইওয়ানের পূর্ব উপকূলে। এটির গভীরতা ছিল ভুপৃষ্ঠ থেকে ২৭ দশমিক ৫ কিলোমিটার। 

তাইওয়ান ভূমিকম্প প্রবণদেশ। দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত দেশটি। ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে একটি ভূমিকম্পে ১০০ জনেরও বেশি মানুষ মারা যান। এছাড়া ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ২ হাজার জনেরও বেশি মানুষ নিহত হন।