বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বত মাকালু জয়
করেছিলেন পশ্চিমবঙ্গের পর্বতারোহী পিয়ালী বসাক। এমন সুখবরের পরপরই জানা যায়, নামার
পথে নিখোঁজ হয়েছেন তিনি। এর একদিনের মাথায় তাকে উদ্ধার করেছেন শেরপারা। খবর দ্য
ওয়াল।
গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন পিয়ালী।
এরপর বৃহস্পতিবার (১৮ মে) মাকালু অভিযানের আয়োজক সংস্থা কাঠমাণ্ডুর পাইওনিয়ার অ্যাডভেঞ্চার
জানায়, সাত হাজার ৮০০ মিটার উচ্চতা থেকে উদ্ধার করা গেছে এ বাঙালি পর্বতারোহীকে।
তাকে তৃতীয় ক্যাম্পে নামিয়েও এনেছেন তিন
শেরপা। সেখানে প্রাথমিক চিকিৎসা পেয়েছেন পিয়ালী।
আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন না হলে আজ
শুক্রবার সকালে হেলিকপ্টারে ক্যাম্প থ্রি থেকে পিয়ালীকে কাঠমাণ্ডুর হাসপাতালে
পাঠানোর পরিকল্পনা ছিল।
মাকালুর চূড়া জয় করে এই নিয়ে ষষ্টবার
আট হাজার মিটার উচ্চতার পর্বতে পা রাখলেন পিয়ালী। অক্সিজেন ছাড়াই তিনি চূড়ায়
পৌঁছান। এরপর নামতে গিয়ে আটকে পড়েন।
ঠিক এক মাস আগে অন্নপূর্ণার চূড়ায় সামিট
করেন পিয়ালী বিশ্বাস। সেদিনই সামিট হয়েছিল হিমাচলের তরুণী বলজিৎ কৌরের। ওই সময়
ফেরার পথে নিখোঁজ হন বলজিৎ। প্রথমে মৃত্যুর খবর রটলেও পরে তাকে জীবিত উদ্ধার করা
হয়।










