যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চলমান প্রতিবাদে নতুন প্রতীক হয়ে উঠেছে ‘ব্যাঙ’। স্লোগানের ফাঁকে ফাঁকে নাচ, কৌতুক আর অভিনব কস্টিউমে প্রতিবাদ অনেকটা উৎসবের রূপ নিচ্ছে দেশটিতে। এতে বেশ নজর কেড়েছে ব্যাঙের কস্টিউম। সামাজিক বিজ্ঞানীরা এ কৌশলকে বলেন ‘ট্যাকটিক্যাল ফ্রিভোলিটি’। ওরেগনের পোর্টল্যান্ডে অভিবাসন কর্মকর্তাদের সামনে ব্যাঙের পোশাক পরা এক প্রতিবাদকারীর ভিডিও ভাইরাল হওয়ার পর প্রতীকটি দ্রুত ছড়িয়ে পড়ে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এলএম বোগ্যাড বলেন, ‘হাস্যরস ক্ষমতাকে অস্বস্তিতে ফেলে। তাই ব্যাঙ এখন শুধু কস্টিউম নয়, প্রতিবাদের ভাষা।’ খবর বিবিসি
যুক্তরাষ্ট্রে প্রতিবাদের নতুন প্রতীক ‘ব্যাঙ’
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চলমান প্রতিবাদে নতুন প্রতীক হয়ে উঠেছে ‘ব্যাঙ’।










