যুক্তরাজ্যে অক্টোবরে বাণিজ্য ঘাটতি কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯০ কোটি পাউন্ড বা ২ হাজার ৬৬০ কোটি ডলারের সমপরিমাণে, যা আগের মাসের তুলনায় কম। তবে তা পূর্বাভাসের তুলনায় বেশি। অক্টোবরে যুক্তরাজ্যের রফতানির আকার ছিল ৩ হাজার ১০০ কোটি পাউন্ড বা সেপ্টেম্বরের তুলনায় ৫ দশমিক ২ শতাংশ বেশি। পণ্য আমদানি দেড় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০ পাউন্ডে। এ সময় অক্টোবরে যুক্তরাষ্ট্রে রফতানি ২৭ শতাংশ বেড়ে হয়েছে ১১০ কোটি পাউন্ড, যদিও এর আগে টানা দুই মাস দেশটিতে রফতানি কমেছিল। আর যুক্তরাষ্ট্র থেকে আমদানি ৫১ দশমিক ৬ শতাংশ বেড়ে হয়েছে ২২০ কোটি পাউন্ড। খবর আনাদোলু