আজ শুক্রবার (২১ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত
হচ্ছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিশ্বের বিভিন্ন দেশে। দেশগুলোতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের
সঙ্গে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
বৃহস্পতিবার শাওয়ালের চাঁদ দেখা গিয়েছে সৌদি
আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সৌদি আরবে স্থানীয় সময়
সকাল ৬টার দিকে মসজিদে নববি এবং মসজিদুল হারামে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হওয়ার
কথা রয়েছে। মধ্যপ্রাচ্যের পাশাপাশি ঈদ উদযাপিত হচ্ছে ইউরোপসহ পশ্চিমা দেশগুলোতেও।
এদিকে, আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপনের
ঘোষণা দিয়েছে সাতটি দেশ। দেশগুলো হলো— অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর,
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ব্রুনেই, থাইল্যান্ড ও জাপান।
গালফ টাইমসের খবরে বলা হয়, আরব আমিরাত ও
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কবে ঈদ হবে তা জানা যাবে আর কয়েক ঘণ্টার মধ্যেই।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার জানিয়েছে, বেশিরভাগ দেশেই শনিবার ঈদ হওয়ার সম্ভাবনা
রয়েছে। তবে চাঁদ দেখার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মুসলিম দেশগুলো।










