বাণিজ্য চুক্তি নেই এমন দেশের আমদানীকৃত পণ্যে আগামী বছর থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করবে মেক্সিকো। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া। সিনেটে অনুমোদন পাওয়া এ শুল্ক প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে গাড়ি, গাড়ির যন্ত্রাংশ, টেক্সটাইল, পোশাক, প্লাস্টিক ও ইস্পাত পণ্য। প্রায় ১ হাজার ৪০০ পণ্য বিভাগে এ পরিবর্তন আসবে। স্থানীয় শিল্পের সুরক্ষা, শ্রমবাজারে প্রবৃদ্ধি ও প্রায় ৩৭৬ কোটি ডলার রাজস্ব সংগ্রহের উদ্দেশ্যে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রকে খুশি করার কৌশল এটি। খবর দ্য হিন্দু
চীন-ভারতসহ একাধিক দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বাড়াচ্ছে মেক্সিকো
বাণিজ্য চুক্তি নেই এমন দেশের আমদানীকৃত পণ্যে আগামী বছর থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করবে মেক্সিকো। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া।










