সম্প্রতি মহাকাশে ‘মালিগিয়ং-১’ নামে একটি গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। কৃত্রিম উপগ্রহটি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থান ও স্থাপনার ছবি তুলে পাঠাচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, স্যাটেলাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানটি ২ ডিসেম্বর মিশন শুরু করেছে। যদিও এখন পর্যন্ত কোনো স্যাটেলাইট ইমেজ বা ছবি প্রকাশ করেনি পিয়ংইয়ং। উত্তর কোরিয়া সম্প্রতি সতর্ক করে বলেছে, মহাকাশে তাদের কোনো সম্পদের ওপর যেকোনো হামলাকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনা করা হবে। রয়টার্স