ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নিশ্চিত করেছেন, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। গতকাল সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি বিষয়টি নিশ্চিত করেন। খবর বিবিসি।
বিক্রম মিশ্রি বলেন, ‘আজ (শনিবার) ভারতীয় সময় ৩টা ৩৫ মিনিটে পাকিস্তানের সামরিক অপারেশনসের মহাপরিচালক (ডিজিএমও) ভারতের তার সমমর্যাদার কর্মকর্তাকে ফোন করেন। সেই আলোচনায় উভয় পক্ষ সম্মত হয় যে আজ ভারতীয় সময় বিকাল ৫টা থেকে স্থল, আকাশ ও সমুদ্র—সব ক্ষেত্রেই সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ থাকবে। দুই দেশের পক্ষ থেকে দুই দিকেই এ সিদ্ধান্ত কার্যকর করতে নির্দেশ দেয়া হয়েছে।










