২০২৫ সালের জুনে ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ‘ফ্লাইট ১৭১’ বিধ্বস্তের ঘটনার নেপথ্যে যান্ত্রিক ত্রুটি নয়, বরং পাইলটের ‘ইচ্ছাকৃত’ কাজ ছিল বলে দাবি করেছে ইতালির একটি সংবাদপত্র।

বুধবার ইতালীয় পত্রিকা ‘কোরিয়ারে দেলা সেরা’ বিমান চলাচল সংস্থাগুলোর কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এ নতুন দাবি করেছে। গুরুত্বপূর্ণ প্রমাণের মধ্যে উড়োজাহাজের ককপিটের স্পষ্ট ভয়েস রেকর্ডিং আছে বলেও জানিয়েছে পত্রিকাটি।

গত বছরের ওই উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ২৬০ জন প্রাণ হারান, অলৌকিকভাবে বেঁচে যান মাত্র একজন যাত্রী। ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) এখনো চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি।