ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একটি ‘সম্মিলিত মিসাইল ও ড্রোন অভিযান’ শুরু করেছে। তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চলমান উত্তেজনার ধারাবাহিকতায় এটি ইরানের পক্ষ থেকে ১৯তম দফার বড় ধরনের হামলা। সংবাদ সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ইরান তাদের এই অভিযানে একযোগে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে।









