ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি (৮৬) মারা গেছেন। আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে  বলা হয়, ইতালির রাজধানী মিলানের একটি হাসপাতালে মারা যান তিনি।

১৯৯৪ সালে তিনি প্রথমবার ক্ষমতায় আসেন। চারবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বারলুসকোনি। তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ ছিল। যা দীর্ঘদিন ধরে তদন্ত করে দেশটির প্রশাসন। ইতালির এই মিডিয়া মোঘল দীর্ঘদিন ধরে মাইলোমোনোসাইটিক লিউকেমিয়া রোগে আক্রান্ত ছিলেন। লিউকেমিয়ার ও ফুসফুসের সংক্রমণের জন্য চিকিৎসার জন্য গত এপ্রিলে হাসপাতালে ভর্তি হন তিনি।

বারলুসকোনির মৃত্যুতে শোক জানিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি বলেন, বেরলুসকোনি ইতালির ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী মানুষদের একজন।  ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, ‘একটি যুগের অবসান হলো। আমি তাকে প্রচণ্ড ভালোবাসি।’ 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে ‘সত্যিকারের বন্ধু’ বলে আখ্যা দিয়েছেন।