দক্ষিণ কোরিয়ার সিউলে শিল্পকর্মের একটি কলা খেয়ে ফেলেছেন এক জাদুঘর দর্শনার্থী। তিনি আর্টের ছাত্র। শিল্পকর্মের কলা খাওয়ার ব্যাখ্যায় তিনি জানান, সকালে নাস্তা না করায় ক্ষুধার্ত হয়ে তিনি কলাটি খেয়েছেন। খবর বিবিসি।

সিউলের লিওম মিউজিয়াম অব আর্টে একটি পাকা কলা টেপ দিয়ে আটকে রাখা হয়েছিল। জাদুঘরে ‘‌কমেডিয়ান’ নামক ওই শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছিল। সেই কলা দেখে ওই ছাত্রটি খেয়ে ফেলেন। পরে কলার খসাটিই তিনি দেয়ালে টেপ দিয়ে আটকে দেন। 

এ ঘটনায় জাদুঘর কর্তৃপক্ষকে কোনো ব্যবস্থা নেয়ার খবর পাওয়া যায়নি। ওই ছাত্রের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগও তোলেনি। উল্লেখ্য, জাদুঘরটিতে দুই তিন দিন অন্তর অন্তর নতুন করে একটি পাকা কলা প্রতিস্থাপন করা হয়।