মিসরের অ্যাবিডোসে প্রত্নতত্ত্ববিদরা খুঁজে পেয়েছেন সাড়ে তিন হাজার বছর আগের এক রহস্যময় সমাধি। বিশাল চুনাপাথরের এ সমাধিতে একাধিক কক্ষ ও অলংকৃত প্রবেশপথ থাকলেও সম্রাটের পরিচয় এখনো অজানা। সমাধিটিতে কোনো কঙ্কাল পাওয়া যায়নি। এছাড়া এর হায়ারোগ্লিফিক লিপিও নষ্ট হয়ে গেছে। তাই গবেষকরা ধারণা করছেন, এটি অ্যাবিডোস রাজবংশের কোনো সম্রাটের সমাধি হতে পারে, যিনি খ্রিস্টপূর্ব ১৬৪০-১৫৪০ সালের মধ্যে দক্ষিণ মিসরে শাসন করেছিলেন। —সিএনএন