আবারো ভূমিকম্প আঘাত হেনেছে নেপালে। শুক্রবার রাতের বিভীষিকা কাটতে না কাটতেই গতকাল ভোরে ফের কেঁপে উঠেছে এশিয়ার দেশটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৬। কম্পনটির উৎস কাঠমান্ডু থেকে ১৬৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এদিকে প্রায় একই সময়ে ভূমিকম্প হয়েছে আফগানিস্তানেও। শনিবার মধ্যরাতে ৪ দশমিক ৫ মাত্রার এ ভূকম্পন আঘাত হানে দেশটির ফয়জাবাদে। তবে এসব ঘটনায় দেশ দুটিতে হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে শুক্রবার রাতের ভূমিকম্পে নেপালে ১৫৭ জনের মৃত্যু হয়। এনডিটিভি