ইরানের অভিজাত
ইসলামি রেভ্যুলেশনারি গার্ডের অন্যতম শীর্ষ কমান্ডার কাসেম সোলেমানির কবরের কাছে
বুধবার দুটি বোমা বিস্ফোরণে অন্তত ৭৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৭১ জন।
আজ বুধবার (৩ জানুয়ারি)
ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় কেরমান শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিবিসি
জানায়, সোলেমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরের পাশে বহু মানুষ জড়ো হয়েছিল। সেখানে
প্রথমে একটি বিস্ফোরণের খবর দেয় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। পরে দ্বিতীয় আরেকটি
বিস্ফোরণের খবর আসে এবং বলা হয়, ওই ‘সন্ত্রাসী হামলায়’ অন্তত ৭৩ জন নিহত হয়েছেন।
হামলার পর রেড
ক্রিসেন্টের উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাতে দেখা গেছে।
উল্লেখ্য, ২০২০ সালের
৩ জানুয়ারি ভোরে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় কাসেম সোলেমানি নিহত হন। যার মৃত্যু
ঘিরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল।










