জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আবারো অবিলম্বে সুদানে গৃহযুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। সুদানের প্রধানমন্ত্রী কামিল ইদ্রিস জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা শান্তি উদ্যোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার জাতিসংঘ এ আহ্বান জানায়। তবে আরএসএফ যুদ্ধবিরতির প্রচেষ্টাকে ‘অবাস্তব চিন্তা’ বলে প্রত্যাখ্যান করেছে। ২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) প্যারামিলিটারি বাহিনীর মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে গৃহযুদ্ধ শুরু হয়। এতে ৯ দশমিক ৬ মিলিয়ন মানুষ স্থানান্তরিত এবং ৪ দশমিক ৩ মিলিয়ন মানুষ প্রতিবেশী দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। খবর আল জাজিরা
সুদান সীমান্তে আবারো যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আবারো অবিলম্বে সুদানে গৃহযুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।










