ভয়াবহ যুদ্ধ ও খরার কারণে ইথিওপিয়ার তাইগ্রেতে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে অঞ্চলটির ৯১ শতাংশ মানুষ খাদ্য সংকটে পড়েছে। খাবারের অভাবে গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৮৬০ জন মারা গেছে। সম্প্রতি এক ফোনালাপে আনাদোলু এজেন্সিকে এ তথ্য জানান তাইগ্রে কমিউনিকেশন ব্যুরোর প্রধান রিদাই হালেফোম। তিনি বলেন, ‘অঞ্চলটির অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। খুব বাজে দুর্ভিক্ষের মুখোমুখি পড়তে যাচ্ছে তাইগ্রে। পর্যাপ্ত মানবিক সহায়তা না থাকায় অনেক মানুষ মারা যাচ্ছে।’ আনাদোলু এজেন্সি
ইথিওপিয়ায় খাদ্য সংকটে চার মাসে ৮৬০ জনের মৃত্যু
ভয়াবহ যুদ্ধ ও খরার কারণে ইথিওপিয়ার তাইগ্রেতে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।










