যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে মেক্সিকোকে করিডোর হিসেবে ব্যবহার করে অভিবাসনপ্রত্যাশীরা। অবৈধ এসব অভিবাসী ঠেকাতে এবার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে মেক্সিকো। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ সম্প্রতি জানান, চলতি বছর রেকর্ডসংখ্যক অভিবাসী সীমানা অতিক্রমের চেষ্টা করেছে। তাদের বেশির ভাগই যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টায় আছে। ফলে এ সংকট সামলাতে ওয়াশিংটনের সাহায্য দরকার। ২১ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এ ইস্যুতে বৈঠকও করেছেন প্রেসিডেন্ট লোপেজ। সেখানে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে দুপক্ষ একমত হয়েছে বলে জানা গেছে। এপি