গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত
হয়েছে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্ডে ডো সুলে। এ প্রাকৃতিক দুর্যোগে
অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ২০ জন। খবর রয়টার্স।
গত শুক্রবার থেকে ঝড়ের প্রভাবে ওই অঞ্চলে
মুষলধারে বৃষ্টি হচ্ছে। নিখোঁজদের খুঁজে বের করতে বন্যাকবলিত এলাকায় হেলিকপ্টারে উদ্ধার অভিযান চলছে।
ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে
আট হাজার বাসিন্দার শহর কারা। ক্ষতিগ্রস্ত এলাকার অনেকে বাড়ি ছেড়ে শহরের স্পোর্টস কমপ্লেক্সে
আশ্রয় নিয়েছে। কর্তৃপক্ষ বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের ঝুঁকির জন্য সতর্কতা জারি
করেছে।
গত দুই দিনে ওই অঞ্চল থেকে দুই হাজার ৪০০
ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
গ্র্যান্ডে ডো সুলের গভর্নর এডুয়ার্দো
লেইতে ক্ষতিগ্রস্ত কারা পরিদর্শন করেছেন। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের মূল উদ্দেশ্য
মানুষের জীবন রক্ষা ও তাদের বাঁচানো। আমরা আটকে পড়া লোকদের উদ্ধার করছি, নিখোঁজদের
খুঁজে বের করছি ও পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দিচ্ছি।










