পর্যটন ডুবোযান টাইটানের অবশিষ্ট অংশ
ও মানব দেহাবশেষ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার
(১০ অক্টোবর) তারা এ তথ্য প্রকাশ করে। খবর দ্য গার্ডিয়ান।
এক শতাব্দিরও বেশি আগে ডুবে যাওয়া বিখ্যাত
টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার পথে ১৮ জুন উত্তর আটলান্টিকের তলদেশে বিপর্যয়কর
অন্তর্মুখী চাপে বিস্ফোরিত হয় টাইটান। এতে আরোহী পাঁচ পর্যটকের সবাই নিহত হন।
কোস্ট গার্ড জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর
সঙ্গে একটি চুক্তির অধীনে পরিচালিত হয় এ উদ্ধার অভিযান। এর আগে ডুবোজাহাজের কিছু অংশ
উদ্ধার করা হয়ছিল।
টাইটানিকের থেকে প্রায় ১৬০০ ফুট দূরে
সমুদ্রের তলদেশে এ কার্যক্রম চালানো হয়।
কমকর্তারা জানায়, গতকাল অবশিষ্ট ধ্বংসাবশেষ
উদ্ধার ও স্থানান্তর সম্পন্ন হয়েছে। প্রকাশিত একটি ছবিতে ২২ ফুট সাবমার্সিবলের অক্ষত
অংশ দেখা যাচ্ছে।
টাইটানে বিস্ফোরণ অনেকদিন ধরে সারা
বিশ্বের মনোযোগ আকর্ষণ করে। একে উন্নতি প্রযুক্তির এ বিশ্বে একটি ট্র্যাজেডি হিসেবে
গণ্য করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান,
বন্দরে অবশিষ্ট অংশ আনা হয়েছে। কোস্ট গার্ডের মেরিন বোর্ড অব ইনভেস্টিগেশন তাদের বিশ্লেষণ
চালিয়ে যাচ্ছে।
বিস্ফোরণের দিন টাইটানের ভেতরে ছিলেন
ডুবোযানটির পরিচালনাকারী সংস্থা ওশেনগেটের সিইও স্টকটন রাশ, পাইলট পল-হেনরি নারগোলেট,
ব্রিটিশ-পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান দাউদ এবং ব্রিটিশ ধনকুবের
হামিস হার্ডিং।










