গাজায় নতুন হামলার পর দোহায় কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফের আলোচনায় বসে হামাস। এতে হামাস নয়জন ইসরায়েলি জিম্মি মুক্তির প্রস্তাব দিয়েছে। এর বিপরীতে তারা ইসরায়েলের কাছে ৬০ দিনের যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তির দাবি জানিয়েছে। প্রস্তাবে দিনে ৪০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ ও অসুস্থদের চিকিৎসার জন্য স্থানান্তরের সুযোগ রাখার কথাও বলা হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকালে আলোচনা শুরু হয়। তবে ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, যদিও তারা আগেই জানিয়েছে যে তারা সেনা সরাবে না বা যুদ্ধ শেষের প্রতিশ্রুতি দেবে না। খবর বিবিসি