ব্রাজিল ২০২৫ সালে জাতিসংঘের জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩০ আয়োজন করবে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও বেলিম রাজ্যের গভর্নরের সঙ্গে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দিয়েছেন। লুলা দা সিলভা জানিয়েছেন, ২০২৫ সালের নভেম্বরে অনুষ্ঠেয় কপ৩০ জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনের আয়োজক হিসেবে অ্যামাজনীয় শহর বেলিমকে নিশ্চিত করেছে জাতিসংঘ। রয়টার্স