সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নারী ও শিশুসহ ৯ ওমরাহ যাত্রী। নিহতরা সবাই পাকিস্তানের নাগরিক। এশিয়ান নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, আগেরদিন মদিনা থেকে রিয়াদ যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে ওমরাহযাত্রীদের দলটি। এ ঘটনায় নিহত ৯ জনের পাশাপাশি আহত হয়েছেন আরো অন্তত ৫ জন। 

প্রসঙ্গত, গত মাসেও সৌদি আরবে এক দুর্ঘটনায় প্রাণ হারান ২২ ওমরাহযাত্রী। ওই দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৮ জন ছিলেন বাংলাদেশী।