ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষরাধসে অন্তত ৪ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় অন্তত দুজন নিখোঁজ রয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। রোববার (৯ এপ্রিল) দুপুরে আল্পসের দক্ষিণপশ্চিমের মন্ট ব্ল্যাঙ্কের কাছে একটি হিমবাহে এ তুষারধস হয়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানান, ৩ হাজার ৫ শ মিটার উচ্চতায় বিশাল এলাকাজুড়ে এই তুষারধস হয়েছে। কী কারণে এ ধস হলো তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের মধ্যে অন্তত দুজন একটি পর্বতারোহী দলের সদস্য। বাকি দুজনকে স্থানীয় গাই বলে শনাক্ত করেছেন স্থানীয় ডেপুটি মেয়র।
এ ঘট্নায় আরো কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা খুঁজে দেখতে কাজ শুরু করেছে উদ্ধারকারীরা। তুষারধসে নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।










