এক পাকিস্তানি নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় গুলি করে হত্যা করার কথা জানিয়েছে ভারত। গতকাল দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জানায়, ভারতের গুজরাট রাজ্যের বানাসকাঁঠা জেলায় বিএসএফের সৈন্যরা পাকিস্তানি ওই ব্যক্তিকে থামতে বলার পরও তিনি থামেননি, বিধায় গুলি করে তাকে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের বিবৃতিটি অস্পষ্ট। বিবৃতিতে নিহত ব্যক্তির প্রকৃত পরিচয় প্রকাশ করা হয়নি। হত্যাকাণ্ড ও ব্যক্তির পরিচয় সম্পর্কে পাকিস্তানও তদন্ত করছে বলে জানানো হয়। পারমাণবিক শক্তিধর দুই দেশের সংঘর্ষ এবং যুদ্ধবিরতির দুই সপ্তাহের মাথায় গুজরাটে এ ঘটনা ঘটল। খবর বিবিসি
অনুপ্রবেশের দায়ে পাকিস্তানিকে গুলি করে হত্যার দাবি ভারতের
এক পাকিস্তানি নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় গুলি করে হত্যা করার কথা জানিয়েছে ভারত।










