মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের ভেরিফায়েড পেজে পোস্ট করা ভিডিওবার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।
ভিডিওবার্তায় জাস্টিন ট্রুডো প্রথমে সালাম দেন। এরপর তিনি বলেন, আজ রাতে পবিত্র রমজান মাসের সমাপ্তি ঘটেছে। কানাডাসহ সারা বিশ্বের মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করবে। এক মাস রোজা পালন ও ধর্মীয় বিধিবিধান পালনের পর ঈদুল ফিতর হলো বিশ্বাস ও আত্মিকতার মুহূর্ত।
ট্রুডো বলেন, এটি ইসলামের অন্যতম উৎসবের দিন। এদিন পরিবার ও বন্ধুদের সঙ্গে একত্রিত হওয়ার এবং একসঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ নিয়ে আসে। টরন্টোসহ সারাদেশে ঈদ উদযাপিত হবে। আমাদের পরিবারের পক্ষ থেকে সোফি ও আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।










