তার বয়স হয়েছিল ৮৯ বছর। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে নরওয়ের রাজপ্রাসাদ। তার মৃত্যুর পর নতুন রাজা হিসেবে সিংহাসনে বসেছেন হ্যারল্ডের পুত্র অষ্টম হাকন। খবর রয়টার্স ও বিসিবি।
ইউরোপের সবচেয়ে বয়স্ক জীবিত রাজা ছিলেন হ্যারল্ড। চলতি মাসের ১৭ আগস্ট রক্তে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ২০২৪ সালে মালয়েশিয়ায় ছুটিতে থাকা অবস্থায় সংক্রমণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তখন তার হৃদযন্ত্রে অস্থায়ী পেসমেকার বসানো হয়। দেশে ফেরার পর স্থায়ী পেসমেকারও বসানো হয়েছিল।
হ্যারল্ডের মৃত্যুর পর তার ৫৩ বছর বয়সী ছেলে হাকান নরওয়ের নতুন রাজা হিসেবে সিংহাসনে আরোহণ করেছেন।
১৯০৫ সালে সুইডেন থেকে স্বাধীনতা লাভের পর তিনি হবেন দেশটির চতুর্থ রাজা।









