জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে। গতকার শুক্রবার(২৭ অক্টোবর) এ প্রস্তাব পাশ হয়। খবর আল জাজিরা।

২২ টি আরব দেশের পক্ষ থেকে সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করা হয়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে পরিষদের ১২০ সদস্য। বিপক্ষে ভোট দিয়েছে ১৪ সদস্য। অপর দিকে ৪৫ সদস্য ভোটদানে বিরত ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল না ভোট দিয়েছে।

ভোটের আগে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, রেজুলেশনের বিরুদ্ধে ভোট দেয়ার অর্থ এই অর্থহীন যুদ্ধ, এই বুদ্ধিহীন হত্যাকাণ্ডকে অনুমোদন করা। ইসরায়েল এই ভোটের বিরোধিতা করেছে।

জাতিসংঘের সাধারণ পরিষদে কোনো প্রস্তাব গৃহীত হওয়ার পর, তা মেনে চলার কোনো আইনি বাধ্যবাধকতা নেই, তবে বৈশ্বিক মতামতের একটি ভিত্তি হিসেবে কাজ করবে।

ইসরায়েল ও হামাসের লড়াইয়ের তিন সপ্তাহ চলছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ৫০০ জন নিহত হয়েছে এবং আরো ২২০ জনকে হামাস জিম্মি করে নিয়ে যায়। গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৭ হাজার ৩২৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬৬ শতাংশই নারী ও শিশু।