রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধিতা অব্যাহত রাখবে। তবে এই নিষেধাজ্ঞা রাশিয়াকে আগের চেয়ে শক্তিশালী করেছে। মঙ্গলবার সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ভার্চুয়াল বৈঠকে তিনি এ কথা বলেন।

জুনের শেষের দিকে ভাড়াটে সেনাদের গ্রুপ ওয়াগনারের ক্ষুদ্র বিদ্রোহের পর থেকে পুতিন বেশ কয়েকবার জনসম্মুখে হাজির হয়েছিলেন। তবে ওই ঘটনার পর প্রথমবারের মতো তিনি আন্তর্জাতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসলেন।

বৈঠকে পুতিন বলেন, রাশিয়া এই সব বাহ্যিক নিষেধাজ্ঞা ও চাপকে মোকাবেলা করছে এবং আগের মতো উন্নয়ন অব্যাহত রেখেছে। তিনি জানিয়েছেন, চীন ও রাশিয়ার জনগণের মধ্যে ৮০ শতাংশের বেশি বাণিজ্য রুবল ও ইউয়ানে হয়।  অন্যান্য এসসিও সদস্যদের একই প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

পুতিন বলেন, রাশিয়া সবসমই নিষেধাজ্ঞা, উসকানি এবং নিজেদের প্রভাব খাটিয়ে অন্য রাষ্ট্রকে চাপে রাখার বিরোধী। বৈশ্বিক রাজনীতিতে রাশিয়ার অবস্থান এটাই এবং ভবিষ্যতেও এই অবস্থানেই থাকবে রাশিয়া।

২০০১ সালে গঠিত হয় সাংহাই কো-অপরাশন অর্গানাইজেশন জোট। চীন, রাশিয়া ও মধ্যে এশিয়া অঞ্চলের দেশ কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান ,উজবেকিস্তান, তাজিকিস্তান এই জোটের প্রতিষ্ঠাকালীন সদ্য। পরবর্তী বিভিন্ন বছরে এই জোটের সদস্যপদ পেয়েছে তুরস্ক, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, আর্মেনিয়া, আজারবাইজান, মিশর, কাতার, কুয়েত, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাতসহ এশিয়া ও পূর্ব ইউরোপের কয়েকটি দেশ। ভারত ও পাকিস্তান এই জোটের সদস্য হয়েছে ২০১৭ সালে।