ভেনিজুয়েলার সরকার রাজধানী কারাকাসের একটি ডিটেনশন সেন্টার থেকে ১৭ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে। দেশটির প্রধান বিরোধী দল ভেন্তে ভেনিজুয়েলার মানবাধিকার শাখা এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, গতকাল এ মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়। মানবাধিকার সংস্থা ক্লিপভি এ খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, মুক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জন পুরুষ এবং সাতজন নারী রয়েছেন। তারা কারাকাসের ‘জোন-৭’ নামক আটক কেন্দ্রে বন্দি ছিলেন। বর্তমানে দেশটির পার্লামেন্টে একটি সাধারণ ক্ষমা আইন নিয়ে আলোচনা চলছে। মূলত রাজনৈতিক অস্থিরতা কমিয়ে শান্তি ফেরাতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর ও ছবি রয়টার্স
ভেনিজুয়েলায় মুক্তি পেলেন ১৭ রাজনৈতিক বন্দি
ভেনিজুয়েলার সরকার রাজধানী কারাকাসের একটি ডিটেনশন সেন্টার থেকে ১৭ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে।










