সম্প্রতি
ইউক্রেনের বাখমুত শহর দখলে নিয়েছে
রাশিয়াপন্থী ওয়াগনার গোষ্ঠী। তবে শহরটি পুনরুদ্ধারে
ইউক্রেন পাল্টা আক্রমণ শুরু করতে প্রস্তুত
বলে জানিয়েছেন ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের
সচিব ওলেকসি দানিলভ।
বিবিসিকে
উদ্ধৃত করে সংবাদমাধ্যম গার্ডিয়ান
জানিয়েছে, দখলকৃত এলাকা পুনরুদ্ধারে পাল্টা এ হামলা কবে
চালানো হতে পারে তার
তারিখ নির্ধারিত হয়নি। তবে দুয়েকদিন বা
সপ্তাহখানেকের মধ্যে রাশিয়ার দখলদার বাহিনীর বিরুদ্ধে হামলা চালানো হতে পারে বলে
জানিয়েছেন ইউক্রেনের এ শীর্ষ কর্মকর্তা।
হামলা চালানোর জন্য ইউক্রেন বাহিনী
পুরোপুরি প্রস্তুত।
ভলোদিমির
জেলেনস্কির যুদ্ধকালীন ডি ফ্যাক্টো মন্ত্রীসভার
কেন্দ্রীয় এ সদস্য বলেন,
এবারের আক্রমণে কিয়েভের কোনো ভুল করার
সুযোগ নেই। কারণ এ
ধরনের সুযোগ হয়তো আর কখনোই
পাওয়া যাবে না।
এদিকে
বেলারুশে রুশ পরমাণু অস্ত্র
পাঠানোর বিষয়ে কোনো মন্তব্য করেননি
ইউক্রেনের এ শীর্ষ কর্মকর্তা।
তিনি বলেছেন, এটি আমাদের কাছে
কোনো খবরই নয়।
প্রসঙ্গত,
আগামী ১ জুন দখলকৃত
বাখমুত শহর রাশিয়ার হতে
তুলে দেয়ার কথা জানিয়েছে ওয়াহনার
গ্রুপ। হস্তান্তরের আগে শহরটির সীমান্তরেখাও
নির্ধারণ করা হবে বলে
জানিয়েছে তারা।










