বাড়িতে আসবাবের বিন্যাস গুরুত্বপূর্ণ। আনাচে-কানাচে অব্যবহূত জায়গার চাই যথোপযুক্ত ব্যবহার। সাধারণত সিঁড়ির নিচে জায়গা অব্যবহূত থাকে। জমে ধুলোবালি, পরিষ্কার করতে পোহাতে হয় ধকল। এসব জায়গার সদ্ব্যবহার করতে পারলে ঘর হবে সুসজ্জিত। বাসাবাড়ির সিঁড়িগুলো ভি, ত্রিভুজ, চতুর্ভুজ, স্পাইরাল আকৃতির হয়ে থাকে। সাধারণত ভি শেইপের সিঁড়ি বেশি দেখা যায়। এ সিঁড়ির নিচে ত্রিভুজ আকৃতির ফাঁকা জায়গা থাকে। বাড়ি ডুপ্লেক্স হলে সেখানে প্লাইউড বা মেলামাইন বোর্ড দিয়ে ত্রিভুজ আকৃতির বক্স বানাতে পারেন। প্লাইউডের ওপর করতে পারেন পছন্দমতো নকশা। সিঁড়ি বাসার বাইরে হলে ত্রিভুজ আকৃতির একই রকম বক্স বানাতে পারেন। সেখানে বাড়ির মিটার, পানির মোটরসহ নানা কিছু থাকতে পারে। অবশিষ্ট ফাঁকা জায়গায় রাখতে পারেন গাছ বা ফুলদানি, থাকতে পারে বইয়ের তাক।
পরিকল্পনার অভাবে বাড়ির সিঁড়ির নিচের এ স্থানটি গঠনমূলক কোনো কাজেই লাগানো যায় না। কিন্তু একটু সৃজনশীল বুদ্ধি খাটিয়ে কত কিছুই না করা যায় এখানে! অদ্ভুত এ স্থানটিতে দুর্দান্ত সম্ভাবনাময় হয়ে উঠতে পারে। সিঁড়ির নিচে অব্যবহূত জায়গার সর্বোত্তম ব্যবহার দেখব আজকের আয়োজনে।
হোম জিমনেশিয়াম
বাসার
সিঁড়ির নিচের অব্যবহূত জায়গায় আপনি খুব সহজে একটি জিম গড়ে তুলতে পারেন। এর জন্য আপনাকে আহামরি কোনো খরচ করতে হবে না। একটি হোমজিম থাকলে সেখানে যাতায়াতের সময় ও জিমের সদস্য ফি বাঁচানোর পাশাপাশি গাদাগাদি পরিবেশে সরঞ্জাম ব্যবহারের জন্য অপেক্ষায় বসে থাকতে হবে না। ব্যায়ামের সরঞ্জাম যদি বাড়িতেই থাকে, তবে নিয়মিত ব্যায়াম করতেও উৎসাহিত হবেন আপনি। এতে সুস্থ থাকার পাশাপাশি সিঁড়ির জায়গার
একটি ব্যবহার নিশ্চিত হবে।
কিডস ডেন





