রান্না একটি শিল্প, আর রান্নাঘর আক্ষরিক অর্থেই বাসার উষ্ণতম জায়গা। ঘরটি যদি সুন্দর না হয়, তাহলে রান্না করার আগ্রহও কমে যেতে পারে। রান্নাঘর সুন্দর করতে অনেক বড় ভূমিকা পালন করে রঙ। নতুন করে রান্নাঘর তৈরি করতে না চাইলেও পুরনো ঘরটি রঙ করেও নতুনত্ব আনতে পারেন। এজন্য আপনাকে রঙ বাছাই করতে সতর্ক থাকতে হবে। বিশেষজ্ঞদের মতামতের ওপর ভিত্তি করে আমাদের আজকের বিশ্লেষণ...

গোলাপি দেয়াল, সবুজ দরজা-জানালা

খুব বেশিদিন আগের কথা না, গোলাপি রঙের দেয়াল কেবল শিশুদের শয়ন ও খেলার ঘরে ব্যবহূত হতো। কিন্তু গোলাপির মধ্যেও বিভিন্ন পার্থক্য আসার পর এ রঙের দেয়াল এখন সর্বত্র ব্যবহার হচ্ছে। বিশেষ করে রান্নাঘরের ক্ষেত্রে এ রঙ জনপ্রিয় হয়ে উঠেছে। দেয়ালে গোলাপি রঙের পাশাপাশি মনোরম বৈপরীত্য তৈরি করতে রান্নাঘরের দরজা ও জানালায় সবুজ রঙ করা যেতে পারে। সাদা আসবাবের সঙ্গে এ গোলাপি ও সবুজ রঙ রান্নাঘরের অনন্য লুক সৃষ্টি করে।

ক্লান্তি ভোলাতে নীল

যুক্তরাষ্টের একটি ডিজাইন ও নির্মাণ সংস্থা ভিডাল ডিজাইন কোলাবোরেটিভ সাদা আসবাব ও তৈজসপত্রের সঙ্গে আকাশি নীল রঙের একটি রান্নাঘরের ডিজাইন করেছে, যা বেশ সমাদৃত হয়েছে। এ রঙ আশপাশের পরিবেশকে আলোকিত করে তোলার ক্ষমতা রাখে। নীল রঙ বিশ্বাস, আনুগত্য, পরিচ্ছন্নতা ও বোঝার অনুভূতি প্রকাশ করে। রান্নাঘরের দেয়াল ও ছাদে করা হয়েছে আকাশি নীল এবং আসবাবের সাদা রান্নাঘরে পুরো পৃথিবী ও আকাশের আবহ তৈরি করবে। রান্নাঘরের এ রঙ আপনার রান্নার ক্লান্তি ভুলিয়ে দিতে পারে।


লাল
, সাদা ও নীলের মিশেল

দৃষ্টি আকর্ষণের জন্য সবচেয়ে উপযুক্ত রঙ লাল। সাদা রঙ বিশুদ্ধতা, পূর্ণতা দেয় এবং নীল আকাশের বিশালতাকে তুলে ধরে। এ রঙগুলো একসঙ্গে মনকে স্পন্দন করতে পারে। সাদা ছাদের সঙ্গে লাল ও নীল রঙের আসবাব পুরো রান্নাঘরে অনন্য লুকে হাজির করে। আধুনিক মানুষের রুচিশীল পছন্দ হতে পারে এ রঙের রান্নাঘর। লাল রঙের উজ্জ্বলতা, সাদার শুভ্রতা ও নীলের বিশালতা আপনার আভিজাত্যকে তুলে ধরবে।

হলুদে ক্ল্যাসিক

অনেকেই হলুদ বা লালের মতো টকটকে রঙ পছন্দ করেন না। তবে হলুদ রঙ রৌদ্রোজ্জ্বল, কর্মশক্তি, ইতিবাচক, আশাবাদী প্রভৃতি ভাব প্রকাশে ব্যবহূত হয়। হলুদ রঙ খুব সহজেই সবার নজর কাড়ে এবং যেকোনো মানুষকে আকৃষ্ট করতে পারে। ক্ল্যাসিক রান্নাঘরের জন্য দুর্দান্ত একটি পছন্দ হতে পারে এ রঙ। উজ্জ্বল এ রঙের সঙ্গে ধূসর দেয়াল রান্নাঘরকে কর্মতত্পর করে তোলে। কাজের চাপের মধ্যেও এ রঙ আপনার মন ভালো করে দেয়ার ক্ষমতা রাখে।