ধরন পাল্টে গেলেও বাড়িতে চুরির ঘটনা কিন্তু এখনো ঘটে। পরিবার নিয়ে কোনো অনুষ্ঠানে গিয়ে খালি বাড়ি নিয়ে চিন্তার অন্ত থাকে না। কারণ ফিরে এসে কেউ দেখতে চাইবে না বাড়ির মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। আর এ যুগে এসে বাড়ি পাহারা দেয়ার জন্য একজনকে রেখে যাওয়ার রীতি পুরনো হয়ে গেছে। নানা উপায়ে আপনি বাড়ির নিরাপত্তা ব্যবস্থা মজবুত করে তুলতে পারেন। সপরিবারে বাইরে থেকেও সারাক্ষণ বাড়ি পর্যবেক্ষণ করতে পারেন। বিভিন্ন ধরনের নিরাপত্তা যন্ত্র এবং পদ্ধতি উদ্ভাবিত হয়েছে, যা আপনার বাড়িকে নিরাপদ এবং আপনাকে চিন্তামুক্ত রাখতে সক্ষম। খুব সাধারণ কিছু উপায়েই আপনি বাড়ির নিরাপত্তা বাড়িয়ে তুলতে পারেন

মজবুত মূল দরজা

বাড়ির অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, মূল দরজাটি মজবুত হওয়া। মূল দরজার পাশাপাশি বাড়ির অন্য দরজাগুলোও মজবুত হতে হবে। এজন্য আপনাকে দরজার ধরনগুলো নিয়ে ভাবতে হবে। কাঠের দরজাগুলো শক্তিশালী ও টেকসই হিসেবে পরিচিত। তবে আপনি যদি আরো মজবুত ও ভারী কিছু চান, তাহলে বেছে নিতে হবে ধাতব দরজা। ধাতব দরজাগুলো কাঠের চেয়েও বাড়িকে বেশি নিরাপত্তা সুরক্ষা দেবে।


 

উন্নত মানের লক সিস্টেম

আপনি অনেক মজবুত ও শক্তিশালী দরজার সঙ্গে দুর্বল লক সিস্টেম বাছাই করলে যে কেউ লক ভেঙে আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে। এজন্য দরজার পাশাপাশি আপনাকে উন্নত মানের লক সিস্টেমে বড় বিনিয়োগ করতে হবে। আপনার লকের সঙ্গে একটি ডেডবোল্ট যুক্ত করার বিষয়টিও বিবেচনা করা উচিত। কারণ এ ডেডবোল্ট বা ডেডলক সিস্টেম স্প্রিং বোল্ড লক থেকে আলাদা, ডেডবোল্টে চাবি ঘোরানো ব্যতীত কোনোভাবে এটা খোলা সম্ভব নয়।


 

মোশন লাইটিং

আপনি বাড়ির সুরক্ষায় মোশন অ্যাক্টিভেটেড লাইটিং স্থাপন করতে পারেন। এগুলো সাধারণত দরজা ও জানালার সঙ্গে যুক্ত করা হয়। এ দরজা ও জানালা খোলার সঙ্গে সঙ্গে বাতি জ্বলে ওঠে এবং পুরো বাড়ি আলোকিত হয়ে যায়। আর কোনো চোরই এমন আলোময় বাড়িতে চুরি করতে চাইবে না। বাড়িতে কোনো সিকিউরিটি ক্যামেরা স্থাপন করা থাকলে এ আলোতে তাদের কাজকর্ম ধরা পড়বে।

 

পিপ হোল বা ডোর ভিউয়ার

পিপ হোল বা ডোর ভিউয়ার আপনার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও এটা আপনার বাড়ির সুরক্ষা বাড়িয়ে দেয়। দরজা খোলার আগে এ পিপ হোল দিয়ে দেখে দরজা খোলার