ভালোবাসার
প্রতীক হিসেবে হার্ট
বা হূদয়ের
কথা আমরা সবাই
জানি এবং ব্যবহারও
করে থাকি।
পনেরো শতক থেকে
‘হূদয়’-কে ভালোবাসার
প্রতীক হিসেবে ব্যবহারের
চল শুরু
হয়।
ষোলো শতকে এসে
এটি বেশ জনপ্রিয়তা
পায়। আর
এখন তো আমরা
হরহামেশাই এটি ব্যবহার
করি। এমনকি
সামাজিক যোগাযোগমাধ্যমে একে
অন্যের সঙ্গে যোগাযোগ
করতেও হার্ট ইমোজি,
সাইন এসব পাঠাই। আসছে
ভালোবাসা দিবসে ঘর
সাজাতে বা পরিবারের
সদস্যদের একটু চমকে
দিতে আপনি হার্ট
ডিজাইনের বালিশ তৈরি
করতে পারেন।
হার্ট আকৃতির এসব
বালিশ আপনি নিজের
হাতেই তৈরি করতে
পারবেন।
একটি
বালিশের কাভার তৈরি
করে তার ওপর
হার্ট আকৃতির কাপড়
সেলাই করে জুড়ে
দিলেই তৈরি হয়ে
যাবে ভালোবাসার বালিশ। এজন্য
খুব বেশি উপকরণের
প্রয়োজন নেই।
একটু ফ্যাব্রিক কাপড়
নিন। প্রয়োজনমতো
কাপড়টি কেটে একটা
দিক ফাঁকা রেখে
বাকি দিকগুলো সেলাই
করে নিন।
কাভারটির ওপর এক
কর্নারে বা মাঝখানে
হার্ট আকৃতির লাল
কাপড় সুই-সুতা
দিয়ে সেলাই করে
দিন। হয়ে
যাবে আপনার হার্ট
পিলো।
খুব
নরম ও আকর্ষণীয়
বালিশ তৈরি করতে
চাইলে মসলিন কিংবা
কটন কাপড় নিতে
পারেন। এর
সঙ্গে একটি জিপার
ও সেলাই
মেশিন লাগবে।
গোলাপির সঙ্গে লাল
রঙটি বেশ যাবে। কাভার
তৈরির পর মাঝখানটায়
লাল রঙের মসলিনের
কাপড় হার্ট ডিজাইন
করে কেটে সেলাই
মেশিন দিয়ে যুক্ত
করে দিন।
ঘরেই
অনেক বালিশ থাকে। সেগুলোয়
আপনি হার্ট জুড়ে
দিতে পারেন।
এক্ষেত্রে বিভিন্ন রঙের
কাপড় হার্ট আকৃতির
মতো কেটে নিন। তারপর
সুই-সুতা দিয়ে
নিজের হাতেই সেগুলো
সেলাই করে দিন। কাজটি
করতে আপনার বড়জোর
৫ মিনিট
লাগতে পারে।
পুরো
একটা বালিশই যদি
হার্ট আকৃতির বানাতে
চান, সেটাও খুব
সহজেই করতে পারবেন। পছন্দের
রঙ অনুযায়ী
ফ্যাব্রিক কাপড় নিন। এরপর
হার্ট আকৃতির মতো
করে দুই টুকরো
কাপড় কেটে নিন। তারপর
সুই-সুতা দিয়ে
কাপড় দুটি সেলাই
করুন। ভেতরে
তুলা ঢোকানোর জন্য
একটা অংশ অবশ্যই
ফাঁকা রাখতে হবে। তুলা
ঢোকানোর পর তা
সেলাই করতে পারেন
অথবা আগেই জিপার
লাগিয়ে নিতে পারেন। হার্ট
আকৃতির এ বালিশ
আপনার ফ্যাশনের অনুষঙ্গও
হতে পারে।
এখন
অনেকের বাসায় পাটের
তৈরি ব্যতিক্রমী বালিশ
সাজিয়ে রাখতে দেখা
যায়। বিচিত্র
ধরনের এ বালিশে
হার্ট শেপ তৈরি
করা খুবই সহজ। মাত্র
কয়েক মিনিটেই আপনি
কাজটি করে ফেলতে
পারেন। হাতের
কাছেই সুই-সুতা
থাকে। এবার
কোন রঙের সুতা
নিতে চান পছন্দ
করুন। অবশ্য
আপনি লাল রঙটি
বেছে নিতে পারেন। কারণ
হার্ট শব্দটা শুনলেই
লাল রঙটি চোখের
সামনে ভেসে ওঠে। পাটের
বালিশগুলোর
সুবিধা হলো এগুলোয়
খুব সহজেই সুই
প্রবেশ করানো যায়। এবার
আপনি পাটের বালিশের
মাঝখানটা জুড়ে রঙিন
সুতো দিয়ে হার্ট
শেপ তৈরি করুন।
ভালোবাসা
দিবসে প্রিয় মানুষকে
চমকে দিতে একেকজন
একেক রকম পরিকল্পনা
করেন। আপনি
না হয়
বিচিত্রময় হার্ট আকৃতির
বালিশ দিয়ে ঘর
সাজিয়ে পরিবারের সদস্যদের
চমক দিলেন।
এতে খুব বেশি
সময়ও ব্যয় হবে
না।
সূত্র: হোমডিট





